বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড।। প্রতারক চক্রের অপচেষ্টা ব্যর্থ

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (০১৭১১৫৪৯৩৬১) হ্যাকড করা হয়েছিলো। হ্যাকিংয়ের পর একটি প্রতারক চক্র উপাচার্যের নাম ও পরিচয় ব্যবহার করে তার পরিচিতজনদের কাছে অর্থ চাওয়ার অপচেষ্টা চালায়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট নম্বরটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর ২০৫৪। উপাচার্যের ব্যক্তিগত মোবাইল নম্বরটি নিরাপদ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কেউ যদি এ ধরনের কোনো সন্দেহজনক বার্তা বা যোগাযোগের সম্মুখীন হন তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

হাবিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় পাবনা-২ আসনের জনগণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে...

রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি আজ একই দিনে...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ ১ দুষ্কৃতকারী আটক

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া...

কিশোরগঞ্জে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সেবা কার্যক্রম উদ্বোধন

রূপালী‌দেশ রি‌পোর্ট: রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে সম্প্রতি কিশোরগঞ্জের...