আজিজুল ইসলাম যুবরাজঃ
তেজগাঁও কলেজস্থ বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটির সভাপতি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সৈকত শুভ ও সাধারণ সম্পাদক বিবিএস বিভাগের শিক্ষার্থী ইভান আহমেদ সুজনকে ঘোষণা করা হয়। উক্ত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্বে থাকবে।
আজ (৪ মার্চ) মঙ্গলবার বরিশাল জেলার তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন খান, উপদেষ্টা মোঃ আল-আমিন হোসেন রাসেল, মোঃ হাসান, মোঃ তারেকুল ইসলাম ইমরান, মোঃ মশিউর রহমান, মোঃ জসিম সরদার।
এছাড়াও উক্ত কমিটিতে আহাদুজ্জামান আহাদ মুন্সিকে সিনিয়র সহ সভাপতি; মোঃ নাফি, মোঃ আল-আমিন, মোঃ সোহান হাওলাদার, মোঃ মোক্তার হোসেন, মোঃ অনিক সরদার, সাইমুন ইসলাম, মোঃ তারেক শিকদার, সাফায়েত খানকে সহ-সভাপতি; তারিকুল ইসলাম ফয়সালকে সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক; পাপিয়া জাহান, সিরাজুল ইসলাম, ফেরদৌস হোসেন, মোঃ আল আমিন হোসেন, মোঃ রায়হান ফকির, নাফিজ আহমেদকে যুগ্ম সাধারন সম্পাদক; মোঃ সিয়াম হোসেন, মোঃ শাকিব খান জয়, সাফওয়ান লিজনকে সহ সাধারন সম্পাদক; মাসুম তালুকদারকে সাংগঠনিক সম্পাদক; মোঃ ইয়াসিন শাবাব, মোঃ নাজিম খানকে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ তানভির আহমেদকে প্রচার সম্পাদক, মোঃ নাজিম উদ্দীন রাইহানকে দপ্তর সম্পাদক, মোঃ রাহাত হোসেনকে ক্রীড়া সম্পাদক, সানজিদা ইসলাম সামিয়াকে ছাত্রী বিষয়ক সম্পাদিকা হিসেবে ঘোষণা করা হয়।





