আজিজুল ইসলাম যুবরাজঃ
রমজান মাসের ১৭ তারিখ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে তেজগাঁও কলেজ ছাত্রশিবির।
মঙ্গলবার (১৮ মার্চ) তেজগাঁও কলেজ ছাত্রশিবির সভাপতির সঞ্চালনায় আরএইচ হোম সেন্টারের একটি কক্ষে তেজগাঁও কলেজের ছাত্রদের উপস্থিতিতে অর্থসহ কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি এইচ এম সালাহউদ্দিন মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মোরশেদ আহমেদ তাফহীম, তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, অফিস ও বায়তুল মাল সম্পাদক নুরুল আলম ইব্রাহীম ও সাহিত্য সম্পাদক ইশতিয়াক আহমেদ মাহীন প্রমূখ।





