বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

তেজগাঁও কলেজ সরকারিকরণ প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ

Date:

ক্যাম্পাস প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজ সরকারিকরণ প্রসঙ্গে ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপি প্রদান ও ক্যাম্পাসে চারদিন ব্যাপি গণস্বাক্ষর কর্মসূচির পর সংবাদ সম্মেলন করেছে তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদ।

প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর বেসরকারি সর্ব বৃহৎ তেজগাঁও কলেজটি ১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে সবচেয়ে উন্নত ও বেশি বিভাগ রয়েছে এই কলেজটিতে। ২৮ টি ডিপার্টমেন্টে প্রায় ২৪ হাজার শিক্ষার্থী বিদ্যাচর্চা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ কলেজ শিক্ষা ও গবেষণায় অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখে আসছে, যা প্রতিষ্ঠানটির মানকে বিশ্ব দরবারে সমুন্নত করেছে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, তেজগাঁও কলেজ শাখার সভাপতি তারেক আজাদ বলেন, “দেশের অনেক কলেজ জাতীয়করণ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকা সত্ত্বেও রাজধানীর ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ তেজগাঁও কলেজ এখনো সরকারি হয়নি। একইসঙ্গে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে বিদ্যা অর্জনের জন্য আসেন, কিন্তু তাদের থাকার কোনো ব্যবস্থা নেই। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।”

“বৈষম্যের অবসান করে শিক্ষা অর্জন সবার জন্য সহজ করতে হবে।
দাবি সমূহ-
১/ তেজগাঁও কলেজ সরকারি করণ করা।

২/ ছাত্র সংসদ কার্যকর করা।

৩/আবাসন সংকট নিরসন করতে হবে।

৪/ দ্রুত সময় শুন্যেপদে শিক্ষক নিয়োগ দিতে হবে।

৫/ পরিবহন বৃদ্ধি করতে হবে।

৬/ ক্যান্টিনের খাবার মান বৃদ্ধি এবং দাম কমাতে হবে।

৭/ ক্যাম্পাসের প্রধান ফটকে ভাসমান দোকান তুলে দিতে হবে।

এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক, সুতরাং দাবি না মানা হলে শিক্ষার্থীদের নিয়ে আমাদের কর্মসূচী পর্যায়ক্রমে কঠোর হবে”।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

হাবিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় পাবনা-২ আসনের জনগণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে...

রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি আজ একই দিনে...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ ১ দুষ্কৃতকারী আটক

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া...

কিশোরগঞ্জে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সেবা কার্যক্রম উদ্বোধন

রূপালী‌দেশ রি‌পোর্ট: রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে সম্প্রতি কিশোরগঞ্জের...