দীর্ঘ ১ যুগ আগের বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ১৬ নেতার খালাস

Date:

নরসিংদীর পলাশের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা:আনোয়ারুল আশরাফ খান দিলিপের বাড়িতে বোমা বিস্ফোরক মামলায় একাধিকবার কারাভোগের পর দীর্ঘ ১২ বছর পর আজ বৃহস্পতিবার ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং একাধিকবার কারানির্যাতিত নেতা মোঃ আলম মোল্লা সহ ১৬ জন নেতাকর্মীকে মামলা থেকে খালাস প্রদান করেছেন। নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন তাদের খালাস দেন।
খালাসপ্রাপ্তরা বিএনপির অন্যান্যরা হলেন,
পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, পলাশ উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল,পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপণ,বিএনপি নেতা গোলাম মোস্তফা,কাউসার গাজী,সাখাওয়াত হোসেন মোল্লা,শাহরিয়ারুল ইসলাম সাকু,আবুল কালাম দুদু,
চরসিন্দুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরজু ভূইয়া, উজ্জ্বল আকন্দ, , ⁠ছাএদল নেতা আসলাম গাজী ও ⁠এম.এ বাসেদ. ⁠ ⁠
সহ ১৬জন নেতাকর্মী।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে খালাস পাওয়ায় বিএনপির নেতা-কর্মীরা বলেন, অবশেষে সত্যের জয় হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

হাবিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় পাবনা-২ আসনের জনগণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে...

রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি আজ একই দিনে...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ ১ দুষ্কৃতকারী আটক

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া...

কিশোরগঞ্জে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সেবা কার্যক্রম উদ্বোধন

রূপালী‌দেশ রি‌পোর্ট: রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে সম্প্রতি কিশোরগঞ্জের...