বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

শার্শার পল্লীতে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

Date:

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার পল্লীতে পুর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ জুন) রাত ১০ টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।

নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন,সন্ধ্যায় লিটন বাজারে বসে চা খাচ্ছিলো।এসময় ওই এলাকার সেলিম ও রমজান তাকে কুপিয়ে জখম করে।
এ সময় তার ডাক-চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।তিনি বলেন,পূর্ব শত্রুতার জের ধরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পুর্বশত্রুতার জেরে সন্ত্রাসী লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠ বিচার চাই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

হাবিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় পাবনা-২ আসনের জনগণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে...

রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি আজ একই দিনে...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ ১ দুষ্কৃতকারী আটক

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া...

কিশোরগঞ্জে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সেবা কার্যক্রম উদ্বোধন

রূপালী‌দেশ রি‌পোর্ট: রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে সম্প্রতি কিশোরগঞ্জের...