সারাদেশ বিভেদ ভুলে এক কাতারে মহম্মদপুর বিএনপি: দীর্ঘদিনের কোন্দল নিরসন

Date:

​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপিতে বইছে নতুন প্রাণের জোয়ার। দীর্ঘদিনের অভ্যন্তরীণ গ্রুপিং ও বিভাজনের অবসান ঘটিয়ে দলের স্বার্থে আজ এক কাতারে শামিল হয়েছেন উপজেলার শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিশেষ উদ্যোগে এই গ্রুপিং নিরসন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
​শনিবার সকাল ১১ ঘটিকায় মহম্মদপুর সদর উপজেলার মেজর হান্নান মার্কেটের সামনে আয়োজিত এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ। দীর্ঘ সময় পর বিবাদমান পক্ষগুলোকে একই মঞ্চে হাসিমুখে দেখে তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
​অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী এবং মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন খান। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ব্যক্তিগত কোনো ভেদাভেদ এখন আর নেই। আগামী দিনের লড়াই-সংগ্রামে মহম্মদপুর বিএনপি এখন এক ও অভিন্ন।”
​বিশেষ এই ঐক্য সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পিকুল খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. রোকনুজ্জামান খান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু এবং সাবেক সদস্য সচিব মো: আখতারুজ্জামান আখতার প্রমূখ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানের আয়োজক রবিউল ইসলাম নয়ন বলেন, “শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মাগুরার মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা এখন ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ। মহম্মদপুরে আর কোনো বিভাজন নেই।”
​উপজেলা বিএনপির এই ঐক্যের ফলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে এবং সাধারণ কর্মীদের মনোবল বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

হাবিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় পাবনা-২ আসনের জনগণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে...

রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি আজ একই দিনে...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ ১ দুষ্কৃতকারী আটক

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া...

কিশোরগঞ্জে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সেবা কার্যক্রম উদ্বোধন

রূপালী‌দেশ রি‌পোর্ট: রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে সম্প্রতি কিশোরগঞ্জের...