ঢাবি জাপানিজ স্টাডিজ বিভাগের ১০ বছর পূর্তি উদযাপন

Date:

রূপালীদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কার্নিভাল এবং কেক কাটা অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান মি. আওইয়াগি ইউ বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী আল-ওসাইমিন ইফতি ও নানজীবা তাসনিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ শিক্ষা, গবেষণা, ভাষা ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে এই বিভাগ আরও কার্যকর অবদান রাখবে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে জাপানিজ স্টাডিজ বিভাগের ভূমিকা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

সংবাদ বাই লাইন: রূপালীদেশ ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...