জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য

Date:

রূপালীদেশ ডেস্ক:

বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূতের আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) রাতে রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এই নৈশভোজ ও আলোচনা সভায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচির আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন এবং জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান মি. আওইয়াগি ইউ-ও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মানবিক ও বিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণা উদ্যোগ, একাডেমিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রকে আরও বিস্তৃত করার বিষয়ে মতামত বিনিময় করেন অংশগ্রহণকারীরা।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় কর্মসূচি জোরদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এই ধরনের সহযোগিতা দুই দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ-জাপান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘ ইতিহাস তুলে ধরা হয় এবং ভবিষ্যতে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...