মাতৃভাষা দিবসে রাউজান ক্লাবের চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা

Date:

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: ঐতিহ্যবাহী সেবামূলক সামাজিক সংগঠন রাউজান ক্লাবের উদ্যোগে রাউজান কলেজ মাঠে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্য আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসকরা সেবা দেন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। এসময় ৭০ জন চিকিৎসক উপস্থিত থেকে প্রায় ৩ শতাধিক রোগীকে সেবা দেন।

চিকিৎসা সেবার মধ্যে ছিল বিনামূল্যে খৎনা, কর্ণছেদন, চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, দন্তরোগ, ক্যান্সার, মেডিসিনসহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। চিকিৎসকদের মধ্যে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। এ উপলক্ষে এক সপ্তাহ আগে থেকে স্থানীয় পর্যায়ে প্রচারণা চালানো হয়েছে বলেও জানান তারা।

একই সময়ে রাউজান কলেজ মাঠে ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় রাউজান ক্লাবের সভাপতি ডাক্তার ওমর ফারুকের সভাপতিত্বে ও বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শাহাজাহান মঞ্জুর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, বাংলাদেশ সরকারের কয়েকজন অতিরিক্ত সচিব, রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, সহকারি কমিশনার (ভূমি) অংছিং মারমা, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী-সহ ক্লাবের সদস্য এবং স্থানীয় ব্যাক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...