বাঙ্কারে মোবাইল কোর্টের অভিযান বালু পাথর লুট কারীদের হামলা

Date:

নিজস্ব প্রতিনিধি:সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কারে মোবাইল কোর্টের অভিযানের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার ২ ডিসেম্বর সন্ধ্যায় ধলাই নদীর ১০ নম্বর এলাকার বাঙ্কারে এ ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাঙ্কারের পাশে যাওয়া মাত্রই পাথর দিয়ে ঢিল ছুঁড়তে তাকে অবৈধভাবে বালু-পাথর লুটপাট কারীরা।তাদের ছোঁড়া ঢিলে এসিল্যান্ড অফিসের একজন ও অভিযানে অংশ গ্রহণকারী একজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাৎক্ষণিক পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে তারা চলে আসেন।

এঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, আমরা বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। রেলওয়ের বাঙ্কারের অভিমুখে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলে। এসময় বাঙ্কারের কাছাকাছি যাওয়া মাত্র পাথর দিয়ে ঢিল ছুঁড়ে দুষ্কৃতকারীরা। পরে সেখান থেকে আমরা চলে আসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...