কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতীর মৃত্যু

Date:

সিম্মী আহাম্মেদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মারা যাওয়া হাজতী সুজিত চন্দ্র দে জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ঠাকুরপাড়া গ্রামের মৃত বদির চন্দ্র দে ওরফে অধীর দে’র ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মিঠামইন থানায় গত ৯ই সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে গত ১৮ই ফেব্রুয়ারি থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তার হাজতী নং-১২২৯/২৫।

কারা সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে রাত ১টা ৪০মিনিটে কারাগার থেকে এম্বুলেন্সে করে হাজতী সুজিত দে’কে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর রাত ২টা ২০মিনিটে সুজিত দে মারা যান।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা জানান, হাজতী সুজিত দে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ই ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিল। মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ তার অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২০মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বুধবার হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...