ঢাবি জাপানিজ স্টাডিজ বিভাগের ১০ বছর পূর্তি উদযাপন

Date:

রূপালীদেশ ডেস্ক:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কার্নিভাল এবং কেক কাটা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান মি. আওইয়াগি ইউ। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী আল-ওসাইমিন ইফতি এবং নানজীবা তাসনিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ শিক্ষা, গবেষণা, ভাষা ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে এই বিভাগের অবদান আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে এই বিভাগ কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। কার্নিভাল ও সাংস্কৃতিক আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর আবহ তৈরি করে।

উল্লেখ্য, ১০ বছরের পথচলায় জাপানিজ স্টাডিজ বিভাগ ভাষা শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বিস্তৃত কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...