কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় অনুষ্ঠিত

Date:

লালমনিরহাট, প্রতিনিধি:-
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নবাগত ইউএনও জাকিয়া সুলতানার সাথে জেলায় কর্মরত সাংবাদিকের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে উপজেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নের বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এ সময় সাংবাদিক নেতারা উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে বক্তব্য প্রদান করেন। সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন , সরকারের নির্দেশনাগুলো যেভাবে আসবে, ওইসব কাজগুলো গুরুত্ব দিয়ে করা হবে। উপজেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে কাজ করা হবে। পূর্বের ইউএনও কে যেভাবে সহযোগিতা করেছেন, সেভাবে সহযোগিতার প্রত্যাশা করেন। এসময় কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক, যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা,খোলাকাগজ প্রতিনিধি তিতাস আলম,জনকণ্ঠ নিজস্ব সংবাদদাতা মাহফুজ রহমান,কালবেলা প্রতিনিধি নুরুল ফেরদৌস,নয়াদিগন্ত প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলুসহ জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...