বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : সালিমুল হক কামাল 

Date:

মাগুরা প্রতিনিধি : নিজেদের মধ্যে গ্রুপিং রাখা যাবে না। ধানের শীষের স্বার্থে, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। নিজেদের মধ্যে মতের অমিল থাকতে পারে তবে তা বৃহত্তর স্বার্থে এক হতে হবে। তাহলেই শালিখাবাসীর তথা এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি নিশ্চিত করা যাবে এদেশের মানুষের মৌলিক অধিকার।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠে শালিখা উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মুক্তির গণ সংবর্ধনা ও ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।

এসময় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. রোকনুজ্জামান খাঁন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড: আমিনুর রহমান খান পিকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শালিখা উপজেলা শাখার সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ প্রমূখ।

জনসভায় প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, খুনি হাসিনার দোসরদের এদেশে জায়গা হবে না। আওয়ামীলীগ করে এখন বিএনপির সুবিধা নিতে চাইলে তাদেরও স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...