টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন

Date:

মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ১৪ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শুরু হয়। এরপর আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনসেবা চত্বরে এসে শেষ হয়।

বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে জনসেবা চত্বরে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক মো: শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার , সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিবুল ইসলাম শুভ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাকিব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা ফারহানা আরেফিন জুঁই , টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলার সর্বস্তরের নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
বৈশাখী মেলায় প্রায় অর্ধশত স্টল রয়েছে। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...