জাপা মহাসচিব চুন্নুসহ ৩৫২ জনের নামে মামলা

Date:

অনলাইন ডেস্ক // বৈষম্যবিরোধী আন্দোলনে কিশোরগঞ্জের করিমগঞ্জে সহিংসতা, মদদ, অর্থায়ন ও নির্দেশের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ৩৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে জেলার করিমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গ ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর কাইয়ুম।

মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক ছাড়াও ৮২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ০৪ আগস্ট জেলার করিমগঞ্জ বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা হয়। এ হামলায় অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ জাপার নেতা-কর্মীরা। জাপার মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল উপজেলা) আসনের সাবেক এমপি মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, নির্দেশে এবং অর্থনৈতিক সহযোগিতায় আসামিরা আগ্নেয়াস্ত্র, শটগান, বন্দুক, ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ এ হামলা করেন। এ হামলায় অনেকেই গুরুতর আহত হন।

মামলায় আরও অভিযোগ করা হয়, হামলার সময় আন্দোলনকারীদের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এতে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে ব্যাপক ভাঙচুর করেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিষয়ে পুলিশ কাজ করছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...