রেললাইনের পাত চুরি করে বিক্রির অভিযোগ, প্রকৌশলী আটক

Date:

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নিজ কার্যালয়ে সংরক্ষিত

রেললাইনের পাতসহ (রেললাইন) রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বিক্রির অভিযোগে  এক রেলওয়ে কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে তাকে তার নিজ কার্যালয় থেকে যৌথভাবে আটক করে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আটক ওই রেলওয়ে কর্মকর্তা হলেন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা।
জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোরে ও ইয়ার্ডে সংরক্ষিত রেললাইনের পাত গ্যাস দিয়ে কাটা হয়।
পরে সেই পাতগুলো দুইটি পিকআপ যোগে পাচার করা হয়। গোপন সংবাদের ভিত্ততে বিষয়টি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পাচারের আলামত পেয়ে জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) যৌথভাবে সুলতান মৃধাকে আটক করে।
এ ব্যাপারে  রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইনের পাত কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এখান থেকে বিপুল পরিমান রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে পাচার করা হয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএনবি পার্বতীপুর থানার পরিদর্শক হাসান শিহাবুল ইসলাম বলেন,  যেহেতু এই কার্যালয়টি পার্বতীপুরের অধীন তাই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পার্বতীপুর আরএনবি ব্যবস্থা নিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।  সৈয়দপুর রেলওয়ে থানায় এ সংক্রান্ত মামলা করার পর রেলওয়ে পুলিশ পাচারকৃত মালামাল উদ্ধার ও পাচারের সাথে অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালাবে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী বলেন, মামলার কার্যক্রম চলমান । আসামীকে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া আরও জিজ্ঞাসাবাদের পর এর সাথে জড়িতদের খোঁজ ও পাচারকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...