শেখ হাসিনার জন্মদিন পালনে বাধা, পুলিশ দেখে পালাল ছাত্রলীগ কর্মীরা

Date:

অনলাইন ডেস্ক:- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে গোপালগঞ্জ পুলিশ। এ সময় জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের কর্মীরা দৌড়ে পালিয়ে যান। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করে ছাত্রলীগ। কেক কাটার পর তারা কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেছে আমরা এটা জানি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...