তাপপ্রবাহে চাহিদা বেড়েছে তরমুজের, বেড়েছে দামও

Date:

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলমান এই তাপপ্রবাহে শরীরে পানির চাহিদা পূরণ করতে অনেকে রসাল ফল তরমুজ কিনতে চাইছেন। যে কারণে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে এ ফলের। এতে তীব্র গরমে হাঁসফাঁস করা মানুষ ফলটি কিনতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। ক্রেতারা বলছেন, গরমের কারণে পানি জাতীয় এই ফলের চাহিদা বাড়ায় সুযোগ বুঝে ামও বাড়িয়ে েিয়ছেন ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের াবি, তরমুজের মৌসুম শেষ েিক এসে গেছে। কৃষকের জমিতে এখন আর বেশি ফল নেই। যার ফলে বাজারে তরমুজের সরবরাহ কম। আবার পরিবহন খরচ বেড়েছে। সব মিলিয়ে তরমুজের দাম বেড়েছে।

রাজধানীর খিলগাঁও ও সেগুনবাগিচা এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজা ও ঈদের সময় তরমুজ বয়কটের ডাক ছিলো। যে কারণে তখন ছোট তরমুজের কেজি ছিল ৩০-৩৫ টাকা, বড় তরমুজ ছিল ৪০ টাকার মতো। এখন গড়ে তরমুজের কেজি বিক্রি হচ্ছে ৬৫-৭৫ টাকায়। আবার অনেক সময় ৮০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় এখন কেউ পিস হিসেবে বিক্রি না করে কেজি দরে বিক্রি করছে। সেগুনবাগিচার ব্যবসায়ী সাইদুল হক বলেন, তরমুজের মৌসুম এখন প্রায় শেষ পর্যায়ে। যার ফলে, বাজারে সরবরাহ কমে গেছে। আবার পরিবহন খরচও বেড়েছে। তাই তরমুজের দামও বেড়েছে। অস্বীকার করার উপায় নেই কিছু ক্ষেত্রে দাম দ্বিগুণের মতো বেড়েছে। এই ব্যবসায়ী আরও বলেন, গরমের মধ্যে মানুষের শরীর থেকে বেশি ঘাম বের হয়। এতে পানিশূন্যতা দেখা দেয়। যে কারণে মানুষ পানি জাতীয় ফল বেশি খায়। এখন বাজারে পানি জাতীয় ফল আছে তরমুজ ও ডাব। তাই তরমুজের চাহিদা বেশি, দামও বেশি।

খিঁলগাওয়ের ব্যবসায়ী আব্বাস আলী বলেন, আমরা খুচরা বিক্রেতা। দাম বাড়লে আমরা বাড়াই। কমলে আমরা কম দামে বিক্রি করতে পারি। এখন আড়ত থেকে বেশি দামে কিনতে হয়, আমাদেরও বেশি ামে বিক্রি করতে হচ্ছে। তিনি আরও বলেন, রোজার মধ্যে ১০০ তরমুজ কিনতে পারতাম ১৮-১৯ হাজার টাকায়। আর এখন সেটা কিনতে লাগে ২৫-২৬ হাজার টাকা। কারণ বাজারে এখন তরমুজ নাই। এখনকার তরমুজগুলো অনেক ভালো এবং মিষ্টি বেশি। এই ব্যবসায়ী জানান, এখন ৩ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। আর ৪-৫ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকায়। বাজারে এখন ২০০ টাকার নিচে কোনো তরমুজ নেই। এেিক কিছু-কিছু এলাকার ফুটপাতে প্লেটে করে তরমুজ বিক্রি হতে দেখা গেছে। সেখানে দেখা যায় ছোট ছোট ৪-৫ টুকরো তরমুজের প্লেট বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...