ভূমিসেবায় সুশাসন নিশ্চিতে এপিএ’র ভূমিকা গুরুত্বপূর্ণ: ভূমিমন্ত্রী

Date:

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মপরিকল্পনা প্রণয়নে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে ভূমিমন্ত্রী নারায়ন চ›্র চ› বলেছেন, ভূমিসেবায় সুশাসন আনতে এপিএ’র ভূমিকা গুরুত্বপূর্ণ। সোমবার সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার ২০২৪-২০২৫ অর্থবছরের খসড়া এপিএ প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় কর্মশালা আরও উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবে ায়িত্বে) মো. আব্বাছ উদ্দিন এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমে এনডিসিসহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার কর্মকর্তারা।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা অনেক বেশি ও প্রত্যক্ষ। বেশিরভাগ গ্রামীণ বিরোধ এবং মামলা মোকদ্দমা জমির মালিকানা সম্পর্কিত। তাই সরকার দক্ষ, আধুনিক, জনকল্যাণমুখী ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে আরও দক্ষ ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ায় সুশাসন আনতে এপিএ’র ভূমিকা গুরুত্বপূর্ণ।

কর্মশালায় ভূমিমন্ত্রী সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...