রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে ইমরানকে আদালতের নির্দেশ

Date:

রূপালীদেশ ডেস্ক: পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী ও বিচার বিভাগের বিরুদ্ধে কথা না বলতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদের জবাবদিহি আদালত এ আদেশ দেয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ইমরান খান ও তার স্ত্রীর রাজনৈতিক বা উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য গুরুত্ব সহকারে প্রচার না করতে সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আদালত। আল কাদির ট্রাস্ট মামলায় সুষ্ঠু বিচারের অনুরোধ জানিয়ে করা এক আবেদনের নিষ্পত্তিকালে বিচারক রানা নাসির জাভেদ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান ও তার স্ত্রীর ওপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার বিষয়ে ওই নিষেধাজ্ঞা দেন। আদালতের আদেশে বলা হয়েছে, ইমরান খান সেনাবাহিনী, বিচার বিভাগসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক রাজনৈতিক বিবৃতি দিয়েছেন। এটি বিচার বিভাগের মর্যাদাকেই শুধু ক্ষতিগ্রস্ত করেনি বরং ন্যায়বিচার প্রদানের মতো বিচারিক কার্যক্রমও বাধাগ্রস্ত করেছে।

আদালতের মর্যাদা ব্যাহত করতে পারে এমন রাজনৈতিক বা উসকানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে আইনজীবী দল, ইমরান খান ও তার স্ত্রী এবং তাদের পক্ষের কৌঁসুলিদের প্রতি অনুরোধ জানিয়েছে আদালত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও এর কর্মচারীদের নিশানা করে দেওয়া রাজনৈতিক ও উত্তেজনামূলক বক্তব্য প্রকাশ করা থেকে সংবাদকর্মীদের বিরত থাকারও আহ্বান জানান বিচারক। সেই সঙ্গে বিচারাধীন বিষয়ে আলোচনা নিষিদ্ধ করে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির যে নীতিমালা রয়েছে, তা অনুসরণ করতে  সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...