ভারতে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিক্ষোভ

Date:

ভারতে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। শনিবার (৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা বলেন, ভারতজুড়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের পতাকার অবমাননা সহ্য করা হবে না। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো নির্লজ্জ মিথ্যাচার করছে, এগুলো বন্ধ করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আগারতলায় বাংলাদেশের সহাকারী হাইকমিশনের নিরাপত্তায় ব্যর্থতায় প্রমাণ হচ্ছে, সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আবু সালেহ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারি কমিটির সদস্য, যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলর আ. ম অহিদ আহমদ।

সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, আখতার হোসেন মাসুদ, ড. আবু তাহের মানজুর, মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, নাসির উদ্দিন সিদ্দিকী, সামাদ মতিন, মাহমুদ তারেক, আমিনুল ইসলাম, খোরশেদ আলম শিকদার, আনোয়ার হোসেন, রুহুল আমিন চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...