ঢাবি দর্শন বিভাগের প্রয়াত অধ্যাপকের কফিনে উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

Date:

রূপালীদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রয়াত অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক, বিদ্বান গবেষক এবং সজ্জন মানুষ। শিক্ষকতা ও গবেষণায় তাঁর নিষ্ঠা, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। দর্শনচর্চা, মুক্তবুদ্ধির বিকাশ এবং শিক্ষার উৎকর্ষ সাধনে তাঁর ভূমিকা অনন্য হয়ে থাকবে।

উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ২০২৬ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...