‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’

Date:

প্রেস বিজ্ঞপ্তি: ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৭ মে ২০২৪ (শুক্রবার) সকাল ১১.০০ ঘটিকায় শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু-কিশোর কর্তৃক আঁকা ছবি মূল্যায়ন করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব মোঃ ছিদ্দিকুর রহমান, বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা করিম এবং শিল্পকলা একাডেমির উপপরিচালক খন্দকার রেজাউল হাশেম।

চিত্রাংকন প্রতিযোগিতাটি নিম্নবর্ণিত ০৪(চার)টি গ্রুপে যথাক্রমে: ক গ্রুপ: অনুর্ধ্ব ৮ বছর; খ গ্রুপ: ৮ বছর থেকে অনুর্ধ্ব ১২ বছর; এবং গ গ্রুপ: ১২ বছর থেকে অনুর্ধ্ব ১৬ বছর ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রুপ: অনুর্ধ্ব ১৮ বছর এর শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগিদের নাম ২১ মে ২০২৪ তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নোটিশ বোর্ড, পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট www.doe.gov.bd -এ প্রকাশ এবং টেলিফোনে জানানো হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) রাজিনারা বেগম, পরিচালক (ঢাকা অঞ্চল) মোঃ আবুল কালাম আজাদ ও পরিচালক (আইটি) খালেদ হাসানসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...