লালমনিরহাটে টমেটো চাষে ঝুকে পড়েছে কৃষকরা

Date:

লালমনিরহাটে টমেটো চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বাণিজ্যিক ভাবে এ চাষ বাড়ছে। হাট-বাজারে অসনময়ে এ টমেটোর চাহিদা বেশি থাকায় কৃষকেরা দাম ভাল পাচ্ছেন। এ জাতের টমেটো খেতেও সুস্বাদু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ পদ্ধতিতে টমেটো চাষ করলে ফলন অনেক বেশি পাওয়া যায় ও খরচ কম হয়। টমেটো চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।আবার লালমনিরহাটের আবহাওয়া অনুকূলে থাকায় ও মাটি উর্বর হওয়ায় টমেটো চাষ ভাল হচ্ছে। কৃষকেরা এ জাতের টমেটো গাছ লাগানোর ২মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। এ ফল ৩-৪ মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন কৃষকরা। প্রথম বছর টমেটো চাষ করতে খরচ বেশি হলেও পরবর্তী বছর থেকে খরচ কম। লালমনিরহাটে হাইব্রিড জাতের টমেটো ৫শত ৫৫হেক্টর জমিতে চাষ হচ্ছে।

কৃষকেরা জানান, জমিতে পলিথিন পেড়ে ছোট ছিদ্র করে টমেটোর চারা লাগাতে হয়। টমেটোর চারা লাগানোর পর মাচা তৈরি করতে হয় গাছে ফুল আসার পর। পাটখড়ি, বাঁশের কঞ্চি, নাইলনের দড়ি ও জিয়াই তার দিয়ে মাচা তৈরি করতে হয়। গাছ বড় হলে মাচার উপর তুলে দিতে হয়। ফল গুলো মাচায় ঝুলে থাকে টমেটো মাটিতে ঠেকে থাকলে দ্রুত নষ্ট হয়।উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার টমেটো চাষীরা ইতিপূর্বে টমেটো চারা রোপণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

হাবিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় পাবনা-২ আসনের জনগণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে...

রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি আজ একই দিনে...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ ১ দুষ্কৃতকারী আটক

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া...

কিশোরগঞ্জে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সেবা কার্যক্রম উদ্বোধন

রূপালী‌দেশ রি‌পোর্ট: রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে সম্প্রতি কিশোরগঞ্জের...