সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

Date:

অনলাইন ডেস্ক //  সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) রেজাউল করিম মল্লিক সাবেক এ খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তার নামে একাধিক মামলা আছে।

তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা জানা যায়নি।

সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য হন তিনি। তিনি আওয়ামী লীগ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দলটির অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...