টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ জব্দ।

Date:

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩১ মে ২০২৫ তারিখ শনিবার সকাল ৫ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন নেচার পার্কের ভিতরে একটি পুকুরে ঘণ্টা ব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে, উক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তা হতে ১০ টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেড এর ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা ও ২ রাউন্ড পিস্তলের গোলা এবং ২ লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিষ্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ বিষ্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...