নীলফামারীতে প্রাতকালীন পথচারীদের নিয়ে ‘ভোরের পাখি’র আত্মপ্রকাশ

Date:

নীলফামারী প্রতিনিধি: ‘নিয়মিত হাঁটি, সুস্থ-সুন্দর থাকি’ শ্লোগানে নীলফামারীতে প্রাতকালীন পথচারীদের নিয়ে ‘ভোরের পাখি’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার সকালে নীলফামারী পৌরসভা মাঠে টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটান জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এ সময় নীলফামারী সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম গোলাম মোস্তফা চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, নীলফামারী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক নুরুল করিম, এ্যাডভোকেট মন্টু চন্দ্র সরকার, নিরাপদ সড়ক চাই(নিচসা) এর জেলা কমিটির আহবায়ক শান্তিপদ রায় উপস্থিত ছিলেন।
নিচসা’র জেলা আহবায়ক শান্তিপদ রায় জানান, একমাত্র সুস্থরাই জীবনকে উপভোগ করতে পারে এমন আহবান নিয়ে আমরা নীলফামারীর প্রত্যেক নাগরিককে প্রতিদিন সকালে অন্তত ৩০মিনিট হাঁটার আহবান জানাচ্ছি।
আজকে এই যাত্রা শুরু হলো জেলা শহরে। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এমন উদ্যোগ বাস্তবায়ন করা হবে স্থানীয় পর্যায়ে। এজন্য স্থানীয়ভাবে দায়িত্ব বন্টন করা হবে। জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, হাটাঁর কোন বিকল্প নেই, এজন্য ভোরের পাখির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এরফলে মানুষ সুস্থ্য থাকতে হাঁটাতে উদ্বুদ্ধ হবে।
পরে ভোরের পাখির নীলফামারী কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে শান্তিপদ রায় এবং সমন্বয়কারী হিসেবে সহকারী শিক্ষক সুবাস রায়, সহকারী শিক্ষক তপন কুমার রায় ও মশিউর রহমান শিপনকে নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...