মৌলভীবাজারে ৪টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Date:

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার ৪টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় সিলেট বিভাগের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে মৌলভীবাজার জেলার ৪টি আসনসহ সিলেট বিভাগের ১৯টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মৌলভীবাজার জেলার ৪টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি উপজেলা) আসনে মৌলভীবাজার জেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে মৌলভীবাজার জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা) আসনে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মো. আব্দুল মান্নান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা) আসনে সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি মো. আব্দুর রব।
বাংলাদেশ জামায়াতের জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারী মো. ইয়ামির আলী জানান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) রাত ৯টায় সিলেট বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে মৌলভীবাজার জেলার ৪টি আসনসহ সিলেট বিভাগের ১৯টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
এদিকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতের ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে। নাম ঘোষণার পর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের মনোনীত প্রার্থীদের ছবি পোস্ট করে দলটির তৃণমূলের নেতাকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...