নীলফামারীতে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

Date:

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, স্থানীয় সরকার ইন্সটিউটের সহকারী পরিচালক উমর ফারুক পারভেজ ও নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মলি আকতার বক্তব্য দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, স্থানীয় সম্পদ আহরণ ও সরকারী ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং বাজেট প্রণয়ণে সক্ষমতা বৃদ্ধি করণে এই কোর্সের আয়োজন করা হয়েছে।
সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ এই কোর্সে অংশ নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...