যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

Date:

নিউজ লিংক:- যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি। রোববার (২৭ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি তাকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আপনি দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে আপনার এলাকায় বিশাল মোটর শোভাযাত্রা করেছেন-যা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী। দলের দায়িত্বশীল নেতা হিসেবে দলীয় সিদ্ধান্তের বিষয়ে অমনোযোগী ও উদাসীন থাকা নিঃসন্দেহে আপনার দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।

ওই চিঠিতে আরও বলা হয়, এহেন দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শীয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি।

জানা গেছে, এক যুগ পর গত ২০ অক্টোবর দেশে ফেরেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদ। এরপর তার নিজ এলাকা সুনামগঞ্জে মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করেন তিনি।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...