“জুলাই বিপ্লবের মনস্তত্ত্ব ” বইয়ের মোড়ক উম্মোচন

Date:

পটুয়াখালী জেলা প্রতিনিধি : জুলাই-আগষ্টের ছাত্র জনতার বিপ্লবের একজন সম্মুখ সারির রাজপথের যোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ মানরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ( অব.) এর জুলাই বিপ্লবের আদ্যোপান্ত নিয়ে লেখা “জুলাই বিপ্লবের মনস্তত্ত্ব ” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় একুশে বই মেলা -২০২৫ এর গ্রন্থ  উম্মোচন মঞ্চে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ভিন্নমাত্রা প্রকাশনীর প্রকাশক ও প্রধান নির্বাহী কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব আশির দশকের অগ্রগণ্য জনপ্রিয় কবি রেজাউদ্দিন স্টালিন।
অনুষ্ঠানে বইয়ের লেখক অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) বলেন, জুলাই আগষ্টের আন্দোলনের একজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী হিসেবে মনে করি জুলাইয়ের গণহত্যা নিয়ে একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবনের বৃহৎ স্বার্থে প্রয়োজন।
যুগ যুগ ধরে এবইটি ইতিহাসের দলিল হিসেবে মানুষের কাছে আন্দোলন সংগ্রামের প্রেরণা হয়ে ফিরে আসবে।
সুকোমল বড়ুয়া লেখকের বই প্রসঙ্গে বলেন, মেজর আব্দুল ওহাব মিনার একজন মনোরোগ বিশেষজ্ঞ, তার এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ দেশের জনগণের গণতান্ত্রিক সংগ্রামের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে।
কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, জুলাই বিপ্লব নিয়ে অনেক বই এবারের বইমেলায় এসেছে আমি মনে করি মেজর আব্দুল ওহাব মিনারের এই জুলাই বিপ্লবের মনস্তাত্ত্ব বইটি পাঠকদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
বইয়ের মোড়ক উন্মোচন করেন জুলাই বিপ্লবের শহীদ সাজ্জাদ হোসেন সজলের আম্মা ও শহীদ আব্দুল আহাদের পিতা আবুল হাসান।
আরো উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন ও কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক আব্দুল হালিম নান্নু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডা. শামসুল আহসান মাকসুদ, বিশিষ্ট সাংবাদিক,  প্রেসক্লাব দুমকি’র  সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি প্রকৌশলী মো. কামাল হোসেন, হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহামিনুল ইসলাম খান রোহিত ও লেখকের স্বজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...