আগামীদিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

Date:

স্টাফ রির্পোটার- আগামীদিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে। আপনারা শিশুদের সাথে ভালো আচরণ করুন। আনন্দের সাথে শিশুর বিকাশ ঘটে। শিশুর প্রতি সকল সহিংসতা রোধে আমাদের কাজ করতে হবে। সবার সহযোগিতা পেলে একটি প্রতিবন্ধী শিশুও সমাজে ভালোভাবে বেড়ে উঠতে পারে।

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বিকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশে এ কথাগুলো বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন পোদ্দার। মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ড.মো: শফিকুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: জয়নাল আবেদীন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের ও জেলা শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলামসহ ৪ উপজেলার এটিও,ইউআরসি ইন্সটাক্টর, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান,অভিভাবক ও শিশু শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আর্দশ বির্তক সংঘের সদস্যরা “প্রাথমিক শিক্ষকদের শিখন কার্যক্রমে অনিহা ও শিশু বান্ধব শিক্ষা প্রদ্ধতির অভাবই বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পিছিয়ে পড়ছে ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বির্তক প্রতিযোগিতায় অংশ নেয়।

শেষে মাগুরা শিল্পকলা একাডেমীর প্রতিশ্রুতিশীল শিশুরা একক নৃত্য,দলীয় নৃত্য,আবৃত্তি,গান ও কৌতুক পরিবেশন করে । এর আগে শনিবার সকালে মাগুরা জেলা অডিটেরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাগুরার ৪ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...