ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম সিআরএম বুথ উদ্বোধন

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় স্থাপিত পূবালী ব্যাংক পিএলসির ১০০০তম এটিএম/সিআরএম বুথ আজ ২১ এপ্রিল, ২০২৬ মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বুথ উদ্বোধন করেন|

অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী| এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন|

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথ স্থাপিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আরও দ্রুত, সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন| তিনি বলেন, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্প্রসারণ এখন সময়ের দাবি| বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের সেবামূলক উদ্যোগ শিক্ষাঙ্গনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে| তিনি পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন|

ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...