সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসের ও সাবেক ক্রীড়া সচিব মেজবাহ গ্রেফতার

Date:

অনলাইন ডেস্ক / / সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ  (ডিবি)। আজ সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, উপদেষ্টাসহ চারজনকে গ্রেফতার করে ডিবি। অন্য দুজন হলেন- এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান। ক্ষুদে বার্তায় আরও বলা হয়, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ আদালতে পাঠানো হবে।

এর আগে, মঙ্গলবার রাতে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে র‌্যাব।
এ ছাড়াও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...