দুমকিতে মাসব্যাপী গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদী প্রশিক্ষন শুরু

Date:

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালীর দুমকীতে গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে । মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধনী শেষন অনুষ্ঠিত হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ুম ভার্চুয়ালি যুক্ত হয়ে  এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ঘোষণা দেন । দুমকী উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা। তিনি বলেন, “গ্রাম পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও সক্রিয় করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, এনআইএলজি’র সহকারী পরিচালক ওমর ফারুক এবং দুমকী থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, মাসব্যাপী প্রশিক্ষণ চলাকালে আইন-শৃঙ্খলা, প্রশাসনিক দায়িত্ব ও জনসেবামূলক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক শেখানো হবে। উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রাম পুলিশ সদস্য এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এমনটি আশা করেন স্থানীয় জনসাধারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...