ঢাবি ফার্মেসী অনুষদে আধুনিক লাইব্রেরি ও গবেষণা ল্যাব উদ্বোধন

Date:

রূপালীদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদে শিক্ষা ও গবেষণার আধুনিকায়নের লক্ষ্যে একটি সেমিনার লাইব্রেরি এবং দুটি অত্যাধুনিক গবেষণা ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) ফার্মেসী লেকচার থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এসব সুবিধার উদ্বোধন করেন।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় প্রতিষ্ঠিত নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে— ‘ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল জব্বার স্মৃতি সেমিনার লাইব্রেরি’, ‘অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান ন্যানোটেকনোলজি ল্যাব’ এবং ‘সেল কালচার রিসার্চ ল্যাব’।

ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহিদী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অধ্যাপক ড. মো. আসলাম হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপাচার্য তাঁর বক্তব্যে গবেষণার ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত করতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি, সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়ন এবং তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নবপ্রতিষ্ঠিত লাইব্রেরি, ন্যানোটেকনোলজি এবং সেল কালচার ল্যাব শিক্ষার্থীদের গবেষণা ও জ্ঞানচর্চায় নতুন সুযোগ সৃষ্টি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...