খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন জয়শংকর

Date:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে শ্রদ্ধা জানাতে তিনি আসছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশন গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক বার্তায় তিনি জানান, ‘বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই শোক সহ্য করার শক্তি যেন মহান আল্লাহ তার পরিবারকে দান করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং বিশেষ করে ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

এদিকে বেগম জিয়ার জানাজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারও যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ঢাকায় পাকিস্তান হাইকমিশন। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের জানাজায় যোগ দেওয়ার তথ্য জানা গেছে। টানা ৪০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

হাবিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় পাবনা-২ আসনের জনগণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে...

রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি আজ একই দিনে...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ ১ দুষ্কৃতকারী আটক

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া...

কিশোরগঞ্জে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সেবা কার্যক্রম উদ্বোধন

রূপালী‌দেশ রি‌পোর্ট: রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে সম্প্রতি কিশোরগঞ্জের...