ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক নীতিবিদ্যা শীর্ষক দিনব্যাপী কর্মশালা

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয় নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে “প্রশাসনিক নীতিবিদ্যা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ ৩০ মে ২০২৫ শুক্রবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা উদ্বোধন করেন।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে কর্মশালায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা জীবনের সকল ক্ষেত্রে নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিকতা অবলম্বনের মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।

কর্মশালায় প্রশাসনিক অবকাঠামো, নৈতিকতা এবং উন্নয়ন : বাংলাদেশ প্রসঙ্গ; জনপ্রশাসনে দুর্নীতি প্রতিরোধে করণীয়; বাংলাদেশের জনপ্রশাসনে নৈতিকতা, দায়বদ্ধতা ও বণ্টনমূলক ন্যায্যতা; শিক্ষাপ্রশাসনের নৈতিক দায়িত্ব ও ওবিই সংকট; শিক্ষাপ্রশাসনে নৈতিক নেতৃত্ব; টেকসই উন্নয়ন ও নৈতিকতা : প্রেক্ষিত বাংলাদেশ প্রভৃতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। দেশের খ্যাতিমান দার্শনিক, প্রাবন্ধিক ও গবেষকগণ এসব প্রবন্ধ উপস্থাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...