ছুটিতেও নিরবচ্ছিন্ন সেবা নীলফামারী পঃ পঃ বিভাগের প্রশংসনীয় উদ্যোগ

Date:

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাম্মেল হক এর সার্বিক তত্ত¡াবধানে জেলার সকল উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রয়েছে। গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু রয়েছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে। এ সময় শহরের মাধার মোড়ে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ছয়টি উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়। উল্লেখ্য, নীলফামারী জেলায় মোট ৬০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা এবং ৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ৫৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

নীলফামারী জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ফারজানা সুলতানা ও মোসলেমা পারভীন জানান, ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময় উপপরিচালক স্যারের নির্দেশ ক্রমে আগত সেবা গ্রহীতাদের সেবা প্রদান অব্যাহত রাখি। প্রসব পরবর্তী সেবা নিতে আসা শ্যামলি আক্তার জানান, ডাক্তার আপা ঈদের শুভেচ্ছা জানিয়ে আন্তরিকতার সহিত সেবা প্রদান করেন।

নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শহরের কলেজপাড়া থেকে সেবা নিতে আসা সবনম মোস্তারী জানান, আমি নিয়মিত পরিবার পরিকল্পনার সেবা গ্রহন করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...