ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৮ নং মালিয়াট ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের নির্দেশে তত্তিপুর বাজারে হাটসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ডাক্তার নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কে সি কলেজে ছাত্র সংসদের সাবেক প্রো ভি পি রাজপথের দীর্ঘদিনের লড়াকু সৈনিক ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার কর্তৃক বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা বর্তমান জেলা যুবদলের নির্বাহী কমিটির সদস্য মোঃ ফিরোজ আহমেদ তারেক সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





