লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – ড. আবদুল মঈন খান

Date:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সময় আওয়ামী সরকার এতাটাই লুটপাট ও দুনীর্তিগ্রস্থ ছিল যে নরসিংদীতে দুটি সচল সার কারখানা ভেঙে একটি করেছে। যেটি তৈরি করতে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতির জন্যই তারা নতুন সার কারখানা তৈরি প্রকল্প এনে চালু থাকা দুটি সার কারখানা ভেঙে ফেলেছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল -পলাশ ফাটিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমবাশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মঈন খান বলেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্পটি উদ্বোধনের সময় মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। তারা কারখানাটি উৎপাদনে না এনে অন্য সার কারখানা থেকে সার এনে কারখানাটির উৎপাদন চালুর উদ্বোধন দেখিয়েছে। এসময় মঈন খান আরো বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুনীর্তি বন্ধ করতে হবে। দুনীর্তি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব না। যে বৈষম্য দুর করতে হাজার হাজার ছাত্রজনতা জীবন দিয়েছিল সেই বৈষম্য দুর করতে হবে। আগামীতে একটি সুষ্টু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসতে পারলে বৈষম্য দুর করে দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা,পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন. ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ ও
ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

হাবিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় পাবনা-২ আসনের জনগণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে...

রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি আজ একই দিনে...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ ১ দুষ্কৃতকারী আটক

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া...

কিশোরগঞ্জে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সেবা কার্যক্রম উদ্বোধন

রূপালী‌দেশ রি‌পোর্ট: রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে সম্প্রতি কিশোরগঞ্জের...