অংকুরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে– ‘সঞ্চালক’ হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু

Date:

বিশেষ প্রতিনিধি : সাংবাদিকতার পর ‘অনুষ্ঠান সঞ্চালক’ হিসেবে আবারও স্বীকৃতি (সম্মাননা স্মারক) পেলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল রাতে স্থানীয় শিশু কিশোর সংগঠন ‘অংকুর’ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এই স্বীকৃতি পান।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম ‘প্রধান অতিথি’ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিক অপুর হাতে ‘সম্মাননা স্মারক’ তুলে দেন।
এ অনুষ্ঠানে ‘গুণীজন’ হিসেবে আরও ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মননা স্মারক দেয়া হয়। এঁরা হলেন- সাহিত্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অতিথি অধ্যাপক মানবর্দ্ধন পাল (সাহিত্য), বিশিষ্ট সেতার ও বংশীবাদক সঞ্জীত কুমার রায় (যন্ত্রসঙ্গীত), কণ্ঠশিল্পী রওনক জাহান রাইসা (সঙ্গীত)।
সম্মাননা পাওয়া গুণীজনদের প্রত্যেককে ৫ হাজার টাকার প্রাইজবন্ড মানিও দেয়া হয়।
এছাড়া ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন অংকুরের উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ জাকারিয়া ও সহ সভাপতি অরুপ রায় অপু ও যুগান্তরের হেলাল উদ্দিন।
অংকুর পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়নাল আবদীন, বিশিষ্ট লেখক-গবেষক শাহ সানাউল হক (সাবেক যুগ্ম সচিব), জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেটর একেএম কামরুজ্জামান মামুন, ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, চ্যানেল আই সেরা কণ্ঠের নন্দিত কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, ও বিশিষ্ট সমাজসেবক কবি দেওয়ান মারুফ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকেও ‘অতিথি স্মারক’ দেয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, অংকুরের উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
সম্মাননা স্মারক প্রদান শেষে দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু।
আয়োজকরা জানা, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু গত প্রায় তিনদশক ধরে সুসাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা, আবৃত্তি ও একজন শক্তিমান নাট্য অভিনেতা হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে।
এছাড়া তিনি নিউজ পোর্টাল নবীনগরের কথার সম্পাদক হিসেবে গত প্রায় চার বছর ধরে নবীনগরের কথা নামের ফেসবুক পেইজ থেকে নিয়মিতভাবে একটি জনপ্রিয় ও দর্শকনন্দিত লাইভ টকশো সপ্তাহের দু’দিন সঞ্চালনা করে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁর প্রাণবন্ত সঞ্চালনায় নবীনগরের কথার ৩১৫টি ফেসবুক লাইভ টকশো প্রচারিত হয়েছে। যা সকল মহলে প্রশংসিত। তাঁর পরিকল্পনা ও নান্দনিক সঞ্চালনায় নবীনগরের কথার ভার্চুয়াল লাইভ টকশোতে ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন পেশার স্বনামধন্য অসংখ্য গুণী ও আলোকিত বিশিষ্টজনেরা অংশ নিয়েছেন।
এদিকে ‘অনুষ্ঠান সঞ্চালক’ হিসেবে আবারও সম্মাননা স্মারক (ক্রেষ্ট) প্রদান করায় সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিছুল হক রিপনের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ বিষয়ে অংকুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি, অংকুর ফেসবুক লাইভের নন্দিত উপস্থাপক আনিছুল হক রিপন বলেন,’গৌরাঙ্গ দেবনাথ অপু আমাদের জেলায় কেবল একজন স্বনামধন্য সাংবাদিকই নন, তিনি বিশুদ্ধ উচ্চারণ ও সাবলীল উপস্থাপনার ক্ষেত্রেও একজন অত্যন্ত দক্ষ ও নন্দিত সঞ্চালক।
তিনি গতকালও অংকুরের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি একটানা চারঘন্টা ধরে নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তিনি সকল মহলের নজর কেড়েছেন। তাই আমরা একজন সত্যিকারের সুযোগ্য সঞ্চালককে আবারও ‘সম্মাননা স্মারক’ প্রদান করেছি।
আমরা মনে করি, অংকুর পরিবার সত্যিকারের একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিকেই সঞ্চালনার ক্ষেত্রে ‘সম্মাননা স্মারক’টি প্রদান করে সঠিক ও যথাযথ কাজটি করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...