আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সৎ সাহস শেখ হাসিনার নেই: গয়েশ্বর

Date:

অনলাইন ডেস্ক // বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, ‘আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সৎ সাহস শেখ হাসিনার নেই। ক্ষমতায় থাকতে তিনি আইনকে ভয় পেতেন না। পালানোর পর এখন আইনের ভয় তাঁর ভেতরে ঢুকে গেছে। সোমবার (২৮ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন, এটা কোনো নতুন কথা নয়, তার বাবাও আগে পালিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার যুদ্ধ করে তাঁর বাবাকে আমরা আবার ফেরত এনেছিলাম। তবে শেখ হাসিনাকে কবে ফেরত আনতে পারব, সেটা জানি না। আমাদের আন্দোলন ছিল স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে কফিনে বন্দী করেছিল। কিন্তু সেটাকে দাফন করতে দেওয়া যাবে না।’

এ সময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, ‘আপনি বলেছেন, ১৬ বছর অপেক্ষা করতে পেরেছেন, আর চার মাস অপেক্ষা করতে পারবেন না। আমরা বলতে চাই, চার মাস আর ছয় মাস বুঝি না। অপেক্ষা করব। তবে নির্বাচনের নির্দিষ্ট সময় জানাতে হবে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ৫ আগস্ট পূর্ণাঙ্গ বিজয় হয়নি। আরও একটি যুদ্ধ রয়ে গেছে। স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তি আবারও সংঘবদ্ধ হয়ে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাদের এর আগেই মাটিতে মিশিয়ে দিতে হবে। সে জন্য বিএনপির সব নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে।সমাবেশে আরও ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...