আমার স্বপ্ন ছিল কিছু করার প্রকৌশলী আহসান হাবীব লেলিন চেয়ারম্যান নীলসাগর গ্রুপ

Date:

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী:

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব
লেলিন বলেন, আমার প্রতিজ্ঞা ছিলো, স্বপ্ন ছিলো কিছু করার, সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি আজো। এজন্য আপনাদের আরো বেশি ভালোবাসা প্রয়োজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় (২৯মে) নীলফামারী শহিদ মিনার প্রাঙ্গণে নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড এর ‘ডোর টু ডোর’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে সাবেক সচিব বেলায়েত হোসেন ও আব্দুল বাকী বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডোর টু ডোর প্রকল্পের প্রদর্শক মেরিন চীফ ইঞ্জিনিয়ার শাহ মোঃ মোমিনুল ইসলাম চৌধুরী।
প্রকল্পে চীফ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটন ও বাংলাদেশ বেতারের উপস্থাপিকা সাহরিয়া সিদ্দিক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নীলসাগর গ্রুপের সাথে এই এলাকার মানুষের অকৃত্রিম ভালোবাসা রয়েছে। একটি প্রতিষ্ঠান এতদিন ধরে টিকে আছে অথচ লাভের মুখ দেখছে না।
এর পেছনের মুল কারণ হলো প্রতিষ্ঠানটির কর্ণধারের অদম্য ইচ্ছে, ভালোবাসা, শক্তি আর এলাকার মানুষদের জন্য কিছু করার প্রত্যয়। নিশ্চয় নীলসাগর গ্রুপ ভালো করবে এবং উন্নয়নে অবদান রাখবে।
অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করা হয়।
এরআগে দীর্ঘ ৫বছর পর নীলফামারীতে পদার্পণ করায় নীলসাগর গ্রুপের কর্ণধার প্রকৌশলী আহসান হাবীব লেলিনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। স্টার অফ দ্য কোম্পানি ক্রেস্ট তুলে দেন বদরুননাহার ববি টিম ম্যানেজারকে পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সঙ্গিত পরিবেশন করেন শিল্পিরা।

মোঃ আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
তাং:-৩০/০৫/২০২৫ ইং
মোবাইল:-০১৭১১৪১৮৩১৯

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...