ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমন্বয় সভা ও ইফতার মাহ্ফিল সোমবার (১০ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ জামান হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র সম্মেলন ও পুনর্মিলনী-২০২৫ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহমুদ সিকদার হুমায়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মুহাম্মদ জাকারিয়া সিরাজের সঞ্চালনায় এতে দারসুল কুরআন পেশ করেন রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ইসলামী চিন্তাবিদ ও গবেষক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসার প্রাক্তন কৃতী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সিনিয়র অধ্যাপক খ্যাতনামা ইসলামিক স্কলার ও মিড়িয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও মাদরাসার প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন।
এতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসার প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুন্নবী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মাওলানা শফিকুল কাদের তালুকদার, কোষাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, প্রবীণ সদস্য মাওলানা আবদুস সবুর আনসারী, মাওলানা জমিল আহমদ আনসারী, অ্যাডভোকেট আবুল ফজল, রাজনীতিবিদ মুহাম্মদ হাসান মুরাদ, অর্থ ও অডিট কমিটির আহ্বায়ক কাজী মুহাম্মদ এরফানুল হক, সাংস্কৃতি কমিটির আহ্বায়ক মাওলানা ফারুক আহমেদ শাহীন, অভ্যর্থনা কমিটির সদস্য আবু বকর সিকদার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ বদিউল আলম, রাঙ্গুনিয়া সমন্বয় কমিটির প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ নুর উল্লাহ, সাংস্কৃতিক কমিটির সদস্য মুহাম্মদ আবুল কাশেম ও মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, খাদ্য ও আপ্যায়ন কমিটির সদস্য মুহাম্মদ ইয়াকুব আলী, কাজী শফিউল আহমেদ, অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম, সাফওয়ান বিন হারুন আল আযহারী, মোহাম্মদ ইয়াকুব, মুহাম্মদ তৌহিদুল আলম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইবরাহিম প্রমুখ। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ।





