আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের উপকূলীয় নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে কোস্ট গার্ড

Date:

প্রেস বিজ্ঞপ্তি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের উপকূলীয় নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ০৭ মে ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ০৮ মে ২০২৪ বুধবার আসন্ন উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড গত ০৬ মে ২০২৪ হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর -২ আসনের মতলব উত্তর উপজেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্ট গার্ডের প্লাটুন এবং ০২ টি জাহাজ ও ০৩ টি উচ্চ গতিসম্পন্ন টহল বোটের মাধ্যমে সার্বোক্ষণিক টহল কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...