ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড

Date:

রূপালীদেশ ডেস্ক: ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ক একটি চুক্তির অনুমোদন দিয়েছে একটি সুইস পার্লামেন্টারি কমিটি। পার্লামেন্টে প্যাকেজটি ৮/৫ ভোটে পাস হয়। তবে ডানপন্থী দলগুলো চুক্তিটির বিরোধিতা করেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বৃহস্পতিবার সুইস সেনাবাহিনী ও ইউক্রেনের জন্য ১ হাজার ১শ’ কোটি সুইস ফ্রাঙ্কের একটি অতিরিক্ত তহবিল প্যাকেজের অনুমোদন দিয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষের নিরাপত্তা কমিটি। এই প্যাকেজে একটি অংশে ইউক্রেনের জন্য বরাদ্দ তহবিলটি অন্তর্ভুক্ত ছিল। এক বিবৃতিতে সুইস পার্লামেন্ট বলেছে, মাল্টি-বিলিয়ন ডলারের এই প্যাকেজ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সুইজারল্যান্ডের নিরাপত্তা এবং ‘ইউরোপে শান্তির’ জন্য অনন্য অবদান রাখবে। বিবৃতিতে বলা হয়েছে,প্যাকেজের অন্তর্ভুক্ত ইউক্রেনের অংশটি ইউক্রেনীয়দের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় অবকাঠামোর পুনর্গঠন এবং মেরামত করতে সহায়তা করবে।

ইউক্রেনকে সাহায্য করার জন্য পশ্চিমা মিত্রদের চাপের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড। তবে দেশটিকে কঠোরভাবে নিরপেক্ষ থাকার জন্য চাপ দিয়ে আসছিলেন সুইস পার্লামেন্টের ডানপন্থি জাতীয়তাবাদীরা। তাই পরিকল্পনাটি আইন পরিণত হওয়ার আগে পার্লামেন্টে একাধিকবার বাধার সম্মুখীন হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...