ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার

Date:

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম রবিবার (১৬ মার্চ) সরকারি সফরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের খোঁজ-খবর নেন।

এসময় তিনি ডেন্টাল হাসপাতালের স্পেশালাইজড বিভিন্ন বিভাগগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সুপরিসর ও সমৃদ্ধ সেন্ট্রাল লাইব্রেরি পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ মহানগর জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, বাংলাদেশ গ্যাস্ট্রে-এন্ট্রোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন, হেলথ্ এর বিভাগীয় পরিচালক, চট্টগ্রাম জেলা সিভিল সার্জনসহ গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সিআইএমসি কনফারেন্স কক্ষে বিশেষ সভায় তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটির ইসি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ, সেক্রেটারি ও অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, ইসি কমিটির সদস্য অধ্যক্ষ নুরুল আমিন, ফয়সাল মোহাম্মদ ইউনুছ, ট্রেজারার জালাল উদ্দিন আকবর, অধ্যাপক মো. নুরুন্নবী, ডা. মো. রেজাউল করিম, ডা. মো. ইউসুফ, জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোমিনুল হক খোকন, সিআইএমসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, সিআইডিসি অধ্যক্ষ অধ্যাপক আকরাম পারভেজ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. আবু নাসের, নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস রুবি দত্তসহ বিভিন্ন বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...